বেরোবির অনলাইন পরীক্ষা স্থগিত

০৩ জুলাই ২০২১, ০৬:৩৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অনুষ্ঠিতব্য অনলাইন পরীক্ষাসমূহ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশে চলমান কঠোর লকডাউন শেষ হলে দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন পরিস্থিতির কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অনলাইন পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

এর আগে, এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে বিভিন্ন বিভাগের স্থগিতকৃত পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণের জন্য অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নীতিমালা একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন দেওয়া হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থবিধি মেনে চলাচল করার পরামর্শ দেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষাসমুহ স্থগিত করা হয়।

স্থগিত এসব পরীক্ষা ৪ জুলাই থেকে অনলাইনে গ্রহণের জন্য গত ২৪ জুন অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু দেশে করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন পরিস্থিতির কারণে এসব পরীক্ষা পুনরায় স্থগিত করা হলো।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬