কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে?

০২ জুলাই ২০২১, ০৯:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ঠুনকো অজুহাতে একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিলের উদ্যোগ নিয়েছে।

গণমাধ্যমের খবরে প্রকাশ, বিশ্ববিদ্যালয়টির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েও ১২তম হয়। সে ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিচারের সুপারিশ করে।

কিন্তু অবাক করার বিষয় হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ীদের বিচার না করে, সে ঘটনার খবর গণমাধ্যমে কীভাবে গেল, তা উদ্ধারের পেছনে লাগে এবং ‘উচ্চতর তদন্ত কমিটি’ নামে দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করে।

উক্ত তদন্ত কমিটি তথ্য সরবরাহকারী হিসেবে মাহবুবুল হক ভূঁইয়াকে চিহ্নিত করে এবং এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয়।

বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের দাবি, জালিয়াতির ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা মনে করি, জালিয়াতির ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলেই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। উক্ত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা যেত।

অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন একই বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিছের পদোন্নতি বাতিলের সিদান্ত নিয়েছে ঠুনকো একটি কারণে। তাদের অভিযোগ, কাজী আনিছের পূর্ববর্তী কর্মস্থল ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ থেকে দেওয়া অভিজ্ঞতার সনদে কেন ‘টু রেজিস্ট্রার’ এর স্থলে ‘টু হুম ইট মে কনসার্ন’ লেখা ছিল।

অথচ এর আগে বিশ্ববিদ্যালয়ের ৭৯তম সিন্ডিকেটে তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছিলো। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। কিন্তু পরবর্তী সিণ্ডিকেটে শুধুমাত্র কিছু শব্দের পার্থক্যের কারণে তার পদোন্নতি বাতিল করা হয়।

এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকালে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে সমিতি দাবি করে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষক দেশের স্বনামধন্য একটি টিভি চ্যানেলকে ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করেছেন।

তারা নিয়মতান্ত্রিক প্রশাসনিক সিদ্ধান্তকে অগ্রাহ্য করে অনিয়মকে প্রতিষ্ঠা করার জন্য আংশিক ও খণ্ডিত তথ্য উপস্থাপন করে দেশের আপামর জনসাধারণের কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ সম্পর্কে নানাবিধ বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন।’’

বিশ্ববিদ্যালয়গুলোর যেখানে মুক্তবুদ্ধি, মুক্ত মতপ্রকাশ এবং ন্যায়বোধের চর্চা করার কথা, সেখানে তাদের এ ধরনের আচরণ এবং উদ্যোগ তাদের ন্যায়বোধের মানকে প্রশ্নবিদ্ধ করলো এবং ভাবমূর্তিও নীচে টেনে নামালো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই শিক্ষক মাহবুব ও আনিছের সম্মান ফিরিয়ে দিয়ে নিজেদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখুক, তাদের প্রতি সে আহ্বান রইলো। [সূত্র: ডয়চে ভেলে বাংলা]

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950