ইবির নতুন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান

৩০ জুন ২০২১, ০৬:৩৬ PM
অধ্যাপক ড. মাহবুবুর রহমান

অধ্যাপক ড. মাহবুবুর রহমান © টিডিসি ফটো

ইসলামী বিশ্বিবদ্যালয়ে(ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদের প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে চাকরির মেয়াদের অবশিষ্ট অংশ উপ-উপাচার্য পদে পূর্ণ করবেন। উপ-উপাচার্য পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন ও বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সযোগ-সুবিধা পাবেন। তবে প্রয়োজনে যেকোনো সময় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শিক্ষামন্ত্রনালয়ের প্রজ্ঞাপন হাতে পেয়েছি। রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঠিকভাবে দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করছি।’

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬
মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০৪ মার্চ ২০২৬