শিক্ষার্থীদের ফি দেয়ার সময় বাড়ালো জবি

২৯ জুন ২০২১, ০৪:১৮ PM
 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ভর্তি ও  পরীক্ষা ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে আগামী ১২জুলাইয়ের মধ্যে সেমিস্টারে ভর্তি ফি এবং ১৪ জুলাইয়ের মধ্যে সেমিস্টার পরীক্ষা ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৯ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগসমূহের যে সকল শিক্ষার্থীরা বর্তমান মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির জন্য অনলাইনে ২৭ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া এবং ২৯ জুনের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি তাদের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের আবেদনের প্রেক্ষিতে আগামী ১২জুলাই পর্যন্ত ভর্তি এবং ১র জুলাই পর্যন্ত ফরম পূরণের সময়সীমা বর্ধিত করা হলো।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে ফি প্রদানের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর জন্য বিভিন্ন বিভাগ থেকে চেয়ারম্যান এবং শিক্ষার্থীরা আবেদন করেছিল।তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ১০ আগস্ট থেকে  সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।একইসাথে ২৯জুনের মধ্যে সকল সেমিস্টারে ভর্তি ও ফরম ফিলাপ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছিল।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬