ঈদুল আজহার পর পরীক্ষা নেবে যবিপ্রবি

২৯ জুন ২০২১, ০২:৫৫ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদুল আজহার পর সুবিধাজনক সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক সপ্তাহ পূর্বে পরিপূর্ণ সময়সূচি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার (২৯ জুন) যবিপ্রবির ডিনস কমিটির সভাপতি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বরাবর প্রেরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের নির্দেশনাক্রমে গত ২৮ জুন সোমবার ডিনস কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রেরিত পত্রে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতেও অনুরোধ জানানো হয়।

এফ-১৫ এর পর ইরানে এ-১০ যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র, নিখোঁ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬