ঢাকা কলেজের অনলাইন ক্লাস স্থগিত

১৮ এপ্রিল ২০২১, ০৫:০৪ PM

© ফাইল ছবি

পবিত্র মাহে রমজান, ঈদ উল-ফিতরসহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ ছুটি উপলক্ষে ঢাকা কলেজের অনলাইন ক্লাস স্থগিত ঘোষণা করা করেছে কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ এপ্রিল রোজ শনিবার থেকে ১৯ মে বুধবার পর্যন্ত পবিত্র রমজান মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমসহ সকল কার্যক্রম স্থগিত থাকবে।

তবে এ ছুটির সময়ে অফিস খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশে করোনার প্রাদুর্ভাব রোধে গত বছরের ১৮ মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ঢাকা কলেজে ১ এপ্রিল থেকেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করা হয় অনলাইন ক্লাস। প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিকে ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী থাকলেও কলেজটির অফিশিয়াল ফেসবুক পাতায় সারা দেশের শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসগুলো করছিলেন।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬