জাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেমিনার

২৮ মার্চ ২০২১, ০২:১৯ PM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ মার্চ) সকালে ভার্চুয়াল এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে 'হাউ টু রাইট এ টেকনিক্যাল রিসার্চ পেপার' নিয়ে বক্তব্য উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কায়কোবাদ ‘রিসার্চ এ্যান্ড কো-কারিকুলার এ্যাক্টিভিটিস অব আন্ডারগ্রেড স্টুডেন্ট শীর্ষক' বিষয় নিয়ে বক্তব্য দেন।

অধ্যাপক ড. এ এ মামুন তাঁর বক্তব্যে বলেন, গবেষণায় নতুনত্ব জরুরি। তিনি বলেন, ভূমিকায় গবেষণার বিষয়বস্তু তুলে ধরতে হবে। সহজ ভাষায় গবেষণা প্রবন্ধ লিখতে হবে। নিবিড় মনসংযোগ দিয়ে গবেষণা করতে হবে।

অধ্যাপক ড. মো. কায়কোবাদ বলেন, শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের গবেষণা উচ্চমানের হয়ে থাকে। শিক্ষকগণের প্রণোদনায় তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল কর্মকাণ্ড বিকশিত হবার সুযোগ পায়।

তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষার জন্য এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। মানসম্মত শিক্ষা বাংলাদেশকে উন্নত দেশের কাঁতারে নিয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলীর সঞ্চালনায় বেলা এগারোটায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence