অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান ববি উপাচার্যের

২৬ মার্চ ২০২১, ১১:২৬ AM
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পুষ্পস্তবক অর্পণ শেষে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপাচার্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে সকলকে শুভেচ্ছা জানান তিনি। এসময় উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান। 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন ‘উত্তরাধিকার’ পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।  

এছাড়া দিবসটি উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে বিকাল ৫ টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বরেণ্য কথা সাহিত্যিক, লেখক ও উপন্যাসিক সেলিনা হোসেন। সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীনের সঞ্চালনায় ভার্চুয়াল এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত থাকবেন।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950