মাস্ক ছাড়া জবিতে প্রবেশ নিষেধ: প্রশাসন

২৫ মার্চ ২০২১, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি পালন ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে সার্বক্ষণিক মাস্ক পরিধানের নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী সামাজিক দূরত্ব ও নিয়মমাফিক মাস্ক পরিধানের মাধ্যমেই করোনাভাইরাস প্রতিরোধ অনেকাংশে সম্ভব।

‘‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাস্ক পরিধান ছড়া প্রবেশ না করতে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও সার্বক্ষণিক মাস্ক পরে অফিস করার জন্য অনুরোধ করা হল।’’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, কোভিড ১৯ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সার্বক্ষণিক মাস্ক পরিধানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬