মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

করোনার ঊর্ধ্বগতির মধ্যেই ভর্তি কার্যক্রম নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা

২৪ মার্চ ২০২১, ১২:৪৫ PM

© সংগৃহীত

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই ঝুঁকি নিয়েই ভর্তির যাবতীয় কার্যক্রম চালাতে হচ্ছে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষা স্থগিতের আবেদন করেও কোনো ফল পায়নি মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। শেষ অবধি আদালত পর্যন্ত বিষয়টি গড়ালেও সেখানে পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সুরাহা হয়নি।

চলতি মাস এবং এপ্রিল মাসের পুরোটাই চলবে ভর্তির প্রস্তুতি হিসেবে আবেদন প্রক্রিয়া। এরপর মে জুন দুই মাস জুড়েই চলবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা।

স্বাস্থ্য অধিদফতর বলছে, স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে এই দুই বিভাগের ভর্তি পরীক্ষা।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এই করোনার মধ্যেই বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের প্রক্রিয়াও চলছে।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি মেডিক্যালের এমবিবিএসের ভর্তি পরীক্ষা হবে ২ এপ্রিল এবং ডেন্টালের পরীক্ষা হবে ৩০ এপ্রিল।

সূত্রমতে, এবার তিন গুচ্ছে ২৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বাকি ১০টিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে আলাদাভাবে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৮ মার্চ থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে এবং এটা চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছে ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনদের ফল গত সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। আর চূড়ান্ত আবেদন শুরু ও শেষ ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এখানে তিন ধাপে চলবে এ আবেদন। আর পরীক্ষার তারিখ ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবেদন যদিও এখনো শুরু হয়নি তবে পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে ১০ জুন। মেডিক্যাল ও ডেন্টাল কলেজের পরীক্ষার তারিখ যথাক্রমে ২ এপ্রিল ও ৩০ এপ্রিল।

অন্যদিকে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ২০ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন শুরু ও শেষ হবে আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। চূড়ান্ত আবেদন শুরু ও শেষ হবে ২৪ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত। আর এখানে পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে ১৯ জুন থেকে ৩ জুলাই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে বর্তমানে ৪৬টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও চারটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি ৩৯টিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬