ইবির তিন হলে নতুন প্রভোস্ট নিয়োগ

২৪ মার্চ ২০২১, ১০:৩০ AM

© সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন হল-সাদ্দাম হোসেন হল, লালন শাহ ও শহীদ জিয়াউর রহমান হলে নতুন তিন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। আগামী এক বছরের জন্য নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম। মঙ্গলবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদ জিয়াউর রহমান হলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মানজুরুল হক, সাদ্দাম হোসেন হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং লালন শাহ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

দায়িত্ব পেয়ে নতুন প্রভোস্টরা সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলোকে চিহ্নিত করে প্রশাসনের সহযোগিতায় সেগুলোকে সমাধান করার চেষ্টা করবো আমরা। এ জন্য সবার সহযোগিতা চাই আমরা।

এর আগে শহীদ জিয়াউর রহমান হলে আইন বিভাগের অধ্যাপক আকরাম হুসাইন মজুমদার, লালন শাহ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোত্তালেব এবং সাদ্দাম হোসেন হলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান দায়িত্ব পালন করেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬