জবিতে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

২৩ মার্চ ২০২১, ০৯:৪১ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও মূল্যবান বই উপহার দেয়া হয়। আজ মঙ্গলবার (২৩শে মার্চ) পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এই পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সীরাত পাঠ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ সাজ্জাদ হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ইসলামিক স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন সাদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুর মোহাম্মাদ আবু তাহের, বিশ্বজয়ী হাফেজ সা'আদ-সুরাইল ও মুন লাইট পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২০ বিজয়ী ৫০ জনকে পুরুস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকারীকে নগদ ২৫ হাজার টাকা ও ক্রেস্ট, দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ ২০ হাজার টাকা ও ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকারীকে নগদ ১৫ হাজার টাকা ও ক্রেস্ট, চতুর্থ স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা ও ক্রেস্ট ও পঞ্চম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও অন্যান্য বিজয়ীদের ৫০০ টাকা সমমূল্যের বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬