বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করল বিজ্ঞান ক্লাব

২৩ মার্চ ২০২১, ০৯:৫৬ AM
ক্লাবের উপদেষ্টা পরিষদের সঙ্গে কমিটির সদস্যরা

ক্লাবের উপদেষ্টা পরিষদের সঙ্গে কমিটির সদস্যরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার এক দশক পর যাত্রা শুরু করলো ‘বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব’। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সভাপতি ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিজ্ঞান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ। এর আগে গত ১৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সাথে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও প্রতিষ্ঠাতা সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্লাবের উপদেষ্টা পরিষদে রয়েছেন- পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায়, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাখাওয়াত হোসেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান রহমান সাকিব, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাবিরা আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম সুমন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মো. ইমদাদুল হক (ইমু), কোষাধ্যক্ষ পদে উপকূল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শেখ শাহনেওয়াজ জিমি, দপ্তর সম্পাদক পদে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. সাহাবুদ্দিন, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিজ্ঞান বিভাগের আহাদুল ইসলাম ফাহিম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সৈয়দা সানজিদা ফেরদৌস জেবা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সজীব ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের আল আমিন হোসেন রোহান ও অনুষদ সমন্বয়ক পদে পরিসংখ্যান বিভাগের নাহিদুল ইসলাম সিফাত।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950