নিজেদের মধ্য থেকেই ভিসি চায় জবি শিক্ষক সমিতি

২১ মার্চ ২০২১, ০২:০৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি ভিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। এখন ভিসি নিয়োগে নিজেদের অধ্যাপকদেরকেই বেছে নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম রোববার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভিসি নাই। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র অধ্যাপক রয়েছেন যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের সব কিছু জানেন। তাদের অনেকেই একাডেমিক ও প্রশাসনিকভাবে অনেক দক্ষ। তাদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তরাণ্বিত হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান বয়স ষোল। কৈশোর ছেড়ে বিশ্ববিদ্যালয়টি যৌবনে পদার্পন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেও অনেক সিনিয়র ও যোগ্য শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এখনই সময় নিজেদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেয়ার।

২০০৫ সালে প্রতিষ্ঠিত রাজধানীর এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০৮জন অধ্যাপক আছেন। গ্রেড-১ পদমর্যাদায় আছেন ২৬জন। তাদের মধ্যে অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পরবর্তী ভিসির জন্য নিজেদের মধ্যে এক ডজনের বেশি একটি নামের তালিকা ইউজিসি, শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন জায়গায় দিয়েছেন। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডিন, সাবেক ডিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, নীল দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের নাম রয়েছে।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950