জবি ভিসির দায়িত্বে ট্রেজারার অধ্যাপক কামালউদ্দিন

১৮ মার্চ ২০২১, ০৭:২০ PM
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। নতুন ভিসি নিয়োগ এবং দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মো. নূর ই আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের ভাইস চ্যান্সেলর পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভিসি নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৫ এর ১০(৩) ধারা মতে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ভিসির দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সালে জন্মগ্রহণকারী কামালউদ্দীন আহমদ কুমিল্লা জেলার দাউকান্দির বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং আহমদ পাবলিশিং হাউজের প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দীন আহমদের বড় ছেলে। তার মাতার নাম রহিমা খাতুন।

ঢাকার আরমানিটোলা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৩ সালে এস.এস.সি, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৭৮ সালে বিএ অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৮১ সালে এমএ উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের সবক্ষেত্রে তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৮৪ সালে তার শিক্ষকতা জীবনের শুরু করেন। ১৯৯২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। এছাড়াও তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের চেয়ারম্যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ছিলেন।

চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬