কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে অগ্নিকাণ্ড

১৮ মার্চ ২০২১, ০৬:৪২ PM
কুবির পাহাড়ে আগুন

কুবির পাহাড়ে আগুন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোর মাঝামাঝি একটি পাহাড়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝামাঝি পাহাড়ে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয় বলে জানা গেছে। তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে জানা যায়নি।

নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাজে নিয়োজিত প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, পাহাড়ের উপর থেকে হঠাৎ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে একটি পাহাড়ের থাকা বেশকিছু গাছ পুড়ে যায়। এসময় শ্রমিকরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে বিকেল ৫ টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ চুয়াড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিডার মো. বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা এসেছি। একটি পাহাড়ের উপরের অংশের অনেকটুকু পুড়ে যায়। আমাদের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জনা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসব পাহাড়ে প্রশাসনের সুষ্ঠু তদারকির অভাবে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকসেবী এবং বহিরাগতদের অবাধ চলাচলের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কে আগুন লাগিয়েছে সেটি বলতে পারব না। তবে আমি দ্রুত আগুন নিভানোর ব্যবস্থা করেছি।

ট্যাগ: কুবি
চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬