নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না: জবির সাবেক ভিসি

১৮ মার্চ ২০২১, ০১:৫৭ PM
জবির সাবেক ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান

জবির সাবেক ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান © ফাইল ফটো

দ্বিতীয় মেয়াদ পূর্ণ করে বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। বুধবার (১৭ মার্চ) জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন তিনি।

এ বিষয়ে উপাচার্য ড. মিজানুর রহমান বলেন, ‘আমি বিদায় নিয়েই একসাথে চলে এসেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষাসহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি। সবকিছুই সেট করা আছে এখন সৎ ও দক্ষ কেউ এসে চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত অব্যাহত রাখতে পারবে।’

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেয়া হলে দায়িত্ব নেবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেয়া হলেও আমি দায়িত্ব নেবো না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না।’

গত আট বছরে তার প্রাপ্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার দ্বারা কার উপকার হয়েছে আর কার অপকার হয়েছে সেটা তারাই বলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

জানা যায়, গতকাল নিজ দফতর থেকে অধ্যাপক ড. মিজানুর রহমান বিদায় নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল তার কাজের প্রশংসা, আলোচনা ও সমালোচনা করেন।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬