মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু এ তিন বিষয়ে আমরা আপসহীন: ববি উপাচার্য

১৭ মার্চ ২০২১, ০৭:২০ PM
বক্তব্য রাখছেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন

বক্তব্য রাখছেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন © টিডিসি ফটো

“যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আস্থাশীল ছিলেন তাঁরাই ৬৯’র গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে মুক্ত করেছেন, ৭০’র নির্বাচনে আওয়ামীলীগকে তাঁরাই বিজয়ী করেছেন এবং তাঁরাই আবার দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ছিলো বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ এবং অক্লান্ত পরিশ্রমের ফসল। তাই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু এ তিনটি বিষয়ে আমারা আপসহীন।”

বুধবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, সততা, সাহসিকতা, মানবিকতা এবং দুরদর্শিতা ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারিত্রিক গুণাবলির অন্যতম বৈশিষ্ট্য। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর চরিত্রের এ গুণাবলিকে চিন্তা, চেতনা ও মননে ধারণ করে নেতৃত্বের রোল মডেল হিসেবে বঙ্গবন্ধুকে এবং উন্নয়নের রোল মডেল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ববির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মো. খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের শিক্ষক সায়মা আখতার শশী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দীন আহমেদ সিফাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিক মুন্সি, গণিত বিভাগের শিক্ষার্থী ফজলুল হক রাজু, আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুমন এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে উপাচার্য মহোদয় শিশুদের সাথে নিয়ে কেক কাটেন। এরআগে সকাল ১০ টায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ববিতে কর্মরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন ‘উত্তরাধিকার’, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950