জবিতে আধুনিক মেডিকেল সেন্টারের উদ্ধোধন

১৭ মার্চ ২০২১, ০৪:৪৩ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত আধুনিক মেডিকেল সেন্টার উদ্ধোধন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় নির্মিত এই মেডিকেল সেন্টার উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক, প্রধান প্রকৌশলী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

নবনির্মিত এই মেডিকেল সেন্টারে ছেলে মেয়েদের জন্য আলাদা দুইটি ওয়ার্ড, ডাক্তারদের বসারকক্ষ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে।

এরপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে মেডিকেল সেন্টার আধুনিকায়নের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কয়েকদফা কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের মার্চে সম্পন্ন করা হয় এর নির্মাণ কাজ।

রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা ছিল দেয়ালে—কক্ষে মিলল নারী ও দুই…
  • ১৯ অক্টোবর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬