বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি পরিবারের শ্রদ্ধা নিবেদন

১৭ মার্চ ২০২১, ১১:৫৪ AM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  বুধবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ আরো উপস্থিত ছিলেন অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী, সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬