‘সংগ্রামী সফল নারী’ সম্মাননা পেলেন জবি অধ্যাপক আনোয়ারা

১৬ মার্চ ২০২১, ১২:০৫ AM
‘সংগ্রামী সফল নারী’ সম্মাননা গ্রহণ করছেন অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম

‘সংগ্রামী সফল নারী’ সম্মাননা গ্রহণ করছেন অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম © টিডিসি ফটো

মহান মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘সংগ্রামী সফল নারী’ সম্মাননা পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম। রবিবার বেসরকারি উন্নয়ন সংগঠন ভিশনারী পজেটিভ বাংলাদেশ এর উদ্যোগে ইকোনোমিক রিপোর্টার্স মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক সিকদার।

এছাড়া অনুষ্ঠঅনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম।

অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম ৯ নম্বর সেক্টরের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রভোস্ট ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত ছিলেন।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close