জবি সাংবাদিক সমিতির নির্বাচন কাল

১৫ মার্চ ২০২১, ০৯:০৬ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ আগামীকাল মঙ্গলবার (১৬ই মার্চ) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণার আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা চালাচ্ছেন জমজমাট নির্বাচনী প্রচারণা।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর সোহাগ রাসিফ ও নিউ এইজের রবিউল ইসলাম, সহ-সভাপতি পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার মহিউদ্দিন রিফাত ও ইনকিলাবের নাইমুর রহমান নাবিল,  সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক শেয়ারবিজের হারুনুর রশিদ ও দৈনিক ভোরের ডাকের মিনহাজ উদ্দিন, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের পাতার রেজওয়ান সিমান্ত ও কালের কণ্ঠের মাসুদ রানা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ টুডের নাকিবুল আহসান নিশাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক মানবজমিনের জয়নুল হক, জাগো নিউজের রায়হান আহমদ, আমাদের নতুন সময়ের অপূর্ব চৌধুরী ও বাংলাদেশের খবরে ইমরান হুসাইন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, জবি সাংবাদিক সমিতির মোট ৩৭ জন ভোটার রয়েছে। মোট পদ রয়েছে ৯টি। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জবিসাস কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ১০ এপ্রিল কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০ এর মেয়াদ শেষ হয়। সংগঠনটির গঠনতন্ত্রের ৯নং ধারা অনুযায়ী সদস্যদের সাধারণ সভায় এ বছরের ২৬ ফেব্রুয়ারি উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬