রাবিতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৫ মার্চ ২০২১, ০৫:৪৯ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা গ্রন্থের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা গ্রন্থের মোড়ক উন্মোচন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুন কুমার বসাকের লেখা 'বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা' গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গ্রন্থটির মোড়ক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনৎ কুমার সাহার সভাপতিত্বে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার অধ্যাপক এম সাইদুর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশান্ত কুমার দাস, বিশিষ্ট রাজনীতিক আব্দুল ওয়াদুদ ও পেনিনসুলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ারুল হক প্রমুখ।

অধ্যাপক অরুণ কুমার বসাক প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। বর্তমানে তিনি এই বিভাগের ইমেরিটাস অধ্যাপক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং বার্মিংহাম, ওহাইও স্টেট, কেন্ট স্টেট ও সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় ও আইসিটিপিতে গবেষণা করেছেন দেশ বরেণ্য এই অধ্যাপক।

পদার্থবিজ্ঞানে বিএসসি অনার্স ও এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করার পর যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন অধ্যাপক অরুন কুমার বসাক।

উল্লেখ্য, চিহ্ন প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ শীর্ষক এই গ্রন্থে অধ্যাপক অরুণ কুমার বসাকের শিক্ষা, সমাজ, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা ৩৪টি প্রবন্ধ স্থান পেয়েছে।

তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬