জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পত্রকোড এন্ট্রির সময় বেড়েছে

১৫ মার্চ ২০২১, ১১:০৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রির সময় বৃদ্ধি করা হয়েছে। ১৪ মার্চ থেকে বাড়িয়ে তা ২২ মার্চ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল কলেজ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রি দেয়নি অথবা ভুল পত্রকোড এন্ট্রি দিয়েছে, সেসব কলেজকে উল্লিখিত সময়ের মধ্যে অনলাইন পত্রকোড এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পত্রকোড এন্ট্রি দেওয়া না হলে অথবা ভুল পত্রকোড এন্ট্রি দেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রির সময় আর বাড়ানো হবে না।

বিজ্ঞপ্তি

কুমিল্লায় হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
  • ১৬ এপ্রিল ২০২৬
লেবাননের স্কুল থেকে হিজবুল্লাহর অস্ত্র উদ্ধার করল ইসরায়েল
  • ১৬ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবিতে মানববন্ধন
  • ১৬ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে প্রফেসর সোহেল
  • ১৬ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
  • ১৬ এপ্রিল ২০২৬
বাঁচার জন্য ৮ তলায় উঠেছেন বিএএফ শাহীন কলেজছাত্র, তবুও লিফটে…
  • ১৬ এপ্রিল ২০২৬