৯ দিন ধরে ভিসিবিহীন জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩ মার্চ ২০২১, ১১:৫৮ AM

© লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো নিয়মিত উপাচার্য (ভিসি) নেই। গত ৪ মার্চ সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ শেষ কর্মদিবস ছিল। এরপর এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে সেখানে কাউকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন প্রশাসনিক ব্যক্তি কিংবা শিক্ষককে দেওয়া হয়নি ভারপ্রাপ্তের দায়িত্বও। 

ফলে গত ৯ দিন ধরে সর্বোচ্চ এ পদের শূন্যতায় অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রায় আড়াই হাজার কলেজের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়টি। দ্রুত কাউকে উপাচার্যের দায়িত্ব দেওয়া না হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে শনিবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপাচার্যের শূন্যতায় এখন পর্যন্ত কোন সমস্যা হচ্ছেনা। প্রশাসনিক কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। তারপরও উপাচার্য পদের শূন্যতা থাকার জটিলতা ভবিষ্যৎ কিংবা কিছুদিনের মধ্যে তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত কাজ চালিয়ে যেত খুব একটা প্রতিবন্ধকতা হচ্ছে তা না। এটার সমাধানতো লাগবে।

তিনি আরও বলেন, আমরা ব্ঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পরীক্ষা নেওয়া- এসব বিষয় নিয়ে আমরা নিয়মিত বৈঠক করে আলাপ-আলোচনা করছি। কিন্তু ফিন্যান্সিয়ালসহ কিছু বিষয়ে উপাচার্যের অনুমোদন লাগে। আশা করছি, শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিলে শূন্যতাটি পূরণ হবে। 

প্রসঙ্গত, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ২৪৯টি। যার মধ্যে ৮৫৭টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়, যার মোট আসন সংখ্যা ৪ লক্ষ ২০ হাজারের অধিক। আর স্নাতকোত্তর পড়ানো হয় ১৪৫টি কলেজে।

নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী
  • ১৯ অক্টোবর ২০২৬
যে পাঁচ সময়ে আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না
  • ১৯ অক্টোবর ২০২৬
মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬