ভিসি কলিমুল্লাহর ৭৫৮ পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ আজ

১৩ মার্চ ২০২১, ০৮:১১ AM

© ফাইল ফটো

আজ শনিবার (১৩ মার্চ) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। ভিসি বিরোধী শিক্ষকরা বলছেন, এর মাধ্যমে ভিসির দুর্নীতির একাংশ প্রকাশ পাবে। আর সুষ্ঠু তদন্ত হলে আরও দুর্নীতি বেরিয়ে আসবে।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মতিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি কলিমুল্লাহর দুর্নীতির ৭৫৮ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করবেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই বৃহৎ লিখিত দুর্নীতির তালিকা, যা ভিসির বিরুদ্ধে প্রকাশ হতে যাচ্ছে। 

অধ্যাপক মতিউর রহমান বলেন, ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ অসংখ্য দুর্নীতি করেছেন। আমরাও তার অনেক দুর্নীতি সম্পর্কে জানি। যেসব দুর্নীতির ডকুমেন্ট আমাদের কাছে আছে শুধু সেগুলো প্রকাশ করা হচ্ছে। এগুলো তার দুর্নীতির খণ্ডিত অংশ, সামনে আরও তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে আশা করব মিডিয়ায় যেসব অভিযোগ প্রকাশ পাবে তা যেন খতিয়ে দেখা হয়। একইসঙ্গে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ভিসির দৃশ্যমান দুর্নীতির অংশ প্রকাশ করা হচ্ছে। তিনি আমাদের অগোচরে অসংখ্য দুর্নীতি করেছেন। যা সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসবে।

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
খুবি শিক্ষার্থীর ‘গাছের ডাক্তার’, বদলাচ্ছে কৃষিসেবার চিত্র
  • ১৯ অক্টোবর ২০২৬
আইডিয়া ফেস্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্য…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে পদত্যাগের আরও এক নজির বিএনপিতে
  • ১৯ অক্টোবর ২০২৬
চলতি বছর শক্তিশালী এল নিনোর প্রভাব পড়বে বাংলাদেশে, শীত নিয়ে…
  • ১৯ অক্টোবর ২০২৬