৫১ দিনে ৬৪ জেলা ঘুরলেন খুবির হেলাল

১১ মার্চ ২০২১, ০৭:০৫ PM
মো. হেলাল উদ্দীন

মো. হেলাল উদ্দীন © টিডিসি ফটো

সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র মো. হেলাল উদ্দীন। তার পুরো ভ্রমনের সঙ্গী ছিল নিজের ব্যক্তিগত একটি সাইকেল আর প্রয়োজনীয় জিনিসপত্র। ৬৪ জেলা ভ্রমণ করতে হেলালের সময় লেগেছে মাত্র ৫১ দিন।

হেলালের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি দেখার ইচ্ছা থেকেই তার এ ভ্রমণের কথা জানান তিনি।

হেলাল জানান, গত ১৫ জানুয়ারি খুলনা জেলা থেকে সাইকেল নিয়ে বের হন তিনি। এরপর একে একে দেশের প্রতিটি জেলা ঘুরে দেখেন তিনি। সবশেষ ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা ভ্রমনের মধ্যে দিয়ে প্রায় ৫১ দিনের ভ্রমণ শেষ করেন হেলাল।

হেলাল বলেন, মূলত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি দেখার ইচ্ছা থেকেই আমার এই ভ্রমনের শুরু। ৬৪ জেলা ভ্রমণ করার মাধ্যমে আমি বাংলাদেশের অনেক ঐতিহাসিক ও প্রাচীন স্থাপনা দেখতে পেরেছি। নতুন নতুন জায়গা ও মানুষের সংস্কৃতিকে জানার সুযোগ পেয়েছি।

তিনি বলেন, ভ্রমণের সময়টাতে বিভিন্ন জেলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য- সহযোগিতা করেছেন। অনেকের আতিথিয়তায় মুগ্ধ হয়েছি। আমি আমার এই চেষ্টাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল দেশপ্রেমিকদের উৎসর্গ করলাম।

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে ইশরাকের দেওয়া স্ট্যাটাসে ‘চ্যাটজিপিটির নির্দেশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির মোকাবিলায় দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’…
  • ১৯ অক্টোবর ২০২৬
সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ…
  • ১৯ অক্টোবর ২০২৬