ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি

১১ মার্চ ২০২১, ০৬:০৯ PM
ঢাকা কলেজ অধ্যক্ষের সঙ্গে কমিটির নব নির্বাচিত সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা কলেজ অধ্যক্ষের সঙ্গে কমিটির নব নির্বাচিত সদস্যদের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

ঢাকা কলেজ সাংবাদিক সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সকলের পরামর্শক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় (০৬) মাস করে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।

এতে সভাপতি পদে মোহাম্মদ বিল্লাল হোসেন সাগর (আরটিভি) মার্চ ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২১ এবং নাজমুস সাকিব (প্রথম আলো) অক্টোবর ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম (আমার সংবাদ)৷

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ জেড ভূঁইয়া আনাস (আমাদের সময়.কম)। যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ), কোষাধ্যক্ষ আব্দুল হাকিম (আমাদের নতুন সময়), দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান (দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাহিদ হাসান (জাগো নিউজ)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রায়হান হোসেন (রাইজিং বিডি) ও দেলোয়ার হোসেন (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সাংবাদিক সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে ইশরাকের দেওয়া স্ট্যাটাসে ‘চ্যাটজিপিটির নির্দেশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির মোকাবিলায় দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’…
  • ১৯ অক্টোবর ২০২৬
সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬