মেগা প্রকল্প নিয়ে সেনাবাহিনীর সাথে কুবির সমঝোতা চুক্তি 

১১ মার্চ ২০২১, ০৩:০৮ PM
সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য কুবি ও সেনাবহিনীর বৈঠক

সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য কুবি ও সেনাবহিনীর বৈঠক © টিডিসি ফটো

ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা চুক্তি স্বাক্ষর করেছি। খুব দ্রুতই কাজ শুরু হবে। সেনাবাহিনী থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, নির্ধারিত সময়েই অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন হবে। এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের খবর। 

সেনাবাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের মেয়াদ ৫ বছর।

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
খুবি শিক্ষার্থীর ‘গাছের ডাক্তার’, বদলাচ্ছে কৃষিসেবার চিত্র
  • ১৯ অক্টোবর ২০২৬
আইডিয়া ফেস্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্য…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে পদত্যাগের আরও এক নজির বিএনপিতে
  • ১৯ অক্টোবর ২০২৬
চলতি বছর শক্তিশালী এল নিনোর প্রভাব পড়বে বাংলাদেশে, শীত নিয়ে…
  • ১৯ অক্টোবর ২০২৬