ঘুরতে গিয়ে হাতির চাপায় পিষ্ট হয়ে বুটেক্স ছাত্রের মৃত্যু

১১ মার্চ ২০২১, ০১:১৪ PM
অভিষেক পাল ও বুটেক্স লোগো

অভিষেক পাল ও বুটেক্স লোগো © টিডিসি ফটো

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অভিষেক পাল (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কাপ্তাইয়ের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অভিষেক পাল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার দেশের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের ৬ বন্ধুর কাপ্তাই ভ্রমণে গিয়েছিল। সকালে তারা কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন। সকাল ৯টায় কামাইল্যাছড়ি এলাকায় দুইটি হাতির মুখোমুখি হয়। এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একটি হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে ইশরাকের দেওয়া স্ট্যাটাসে ‘চ্যাটজিপিটির নির্দেশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির মোকাবিলায় দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’…
  • ১৯ অক্টোবর ২০২৬
সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ…
  • ১৯ অক্টোবর ২০২৬