বেরোবি উপাচার্যের দুর্নীতির ৭৫৮ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করছেন শিক্ষকরা

১১ মার্চ ২০২১, ০৯:৪৬ AM
বেরোবি উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ

বেরোবি উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ করবেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’। ৭৫৮ পৃষ্ঠার এ শ্বেতপত্র প্রকাশ করতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আগামী ১৩ মার্চ উপাচার্যবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনটি শ্বেতপত্রটি প্রকাশ করবেন। বুধবার (১০ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

বিষয়টি নিশ্চিত করে সংগঠনের আহবায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করেছেন। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ তার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৭৫৮ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করবে।’

আগামী ১৩ মার্চ এটি প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘নাজমুল আহসান কলিমউল্লাহ ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি, নিয়োগ বোর্ডের সভাপতি হয়েও অনুপস্থিতি থাকা, ইচ্ছেমতো পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক প্রশাসনিক পদ দখল ও ক্রয় প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন করেছেন।

তিনি আরো বলেন, উপাচার্যের অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক ফাউন্ডেশন ট্রেনিং, ঢাকার লিয়াজোঁ অফিসে অতিরিক্ত খরচ, অবকাঠামোগত সীমাবদ্ধতা,  শিক্ষক সংকটসহ নানান অনিয়ম-স্বেচ্ছাচারিতার সঙ্গে যুক্ত রয়েছেন।’ সংবাদ সম্মেলনে দেশবাসীকে সব অনিয়ম দুর্নীতি জানাতে চান বলে জানান তিনি।

এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের
  • ০৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সীমান্তে কুর্দিদের স্থল হামলা শ…
  • ০৫ মার্চ ২০২৬
ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্…
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬