জবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৬ মার্চ

১০ মার্চ ২০২১, ০৩:৫৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২১ সালের নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (১০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার ও জবি মিডিয়া ক্লাবের সভাপতি, দৈনিক ভোরের ডাকের চিফ রিপোর্টার আকতার হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- জবি মিডিয়া ক্লাবের সহ-সভাপতি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিম মোল্লা ও জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আকাশ।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ মার্চ মনোনয়ন সংগ্রহ ও জমা, ১৩ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা তা প্রত্যাহার ও ১৫ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি জবিসাসের সাধারণ সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬