জবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

০৮ মার্চ ২০২১, ০৭:০৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন © টিডিসি ফটো

'একুশ শতকের চাওয়া, একুশের প্রাপ্তি নারীর জেগে উঠা, নারীর মুক্তি' স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের উদ্যোগ একটি র‍্যালি বের করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবং আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী কর্মকার প্রমুখ।

র‍্যালি শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট অধ্যাপক ড.শামীমা বেগম বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। নারীই হবে এ সমাজের মেরুদণ্ড। সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলে এই নারীই হবে উজ্জ্বল নক্ষত্র।

তিনি আরো বলেন, আজকের এই নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শাসন বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্ব অনেক বেশি।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬