‘কারাবন্দীদের’ জায়গায় ‘শহীদদের’, দুঃখ প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

০৮ মার্চ ২০২১, ১২:২১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

‘অসাবধানতাবশত’ ভুলের কারণে ‘কারাবন্দীদের’ জায়গায় ‘শহীদদের’ শব্দ লেখা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার (৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের স্বাক্ষরে প্রেরণ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, গত ৬ মার্চ গণমাধ্যমে পাঠানো ‘বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল ভাষা আন্দোলনের লক্ষ্য, বাংলার নিছক রাষ্ট্রভাষার স্বীকৃতি নয়’ শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলবশত লেখা হয়েছে ‘...বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম শহীদদের অন্যতম।’

আরো বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে হবে ‘...বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম কারাবন্দীদের (১১ মার্চ ১৯৪৮) অন্যতম।’ অসাবধানতাবশত ভুলের কারণে ‘কারাবন্দীদের’ জায়গায় ‘শহীদদের’ শব্দটি লেখা হয়েছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950