কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতৃত্বে ড. দুুলাল-জুলহাস

০৮ মার্চ ২০২১, ১১:০১ AM
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি

কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়া।

রোববার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ড. মোহা. হাবিবুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিক হোসেন ও অর্থনীতি বিভাগের আসাদুজ্জামান শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার ও বাংলা বিভাগের নূর মোহাম্মদ রাজু। এছাড়া কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পার্থ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে গণিত বিভাগের মোহাম্মদ শফি উল্ল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের মো. ফয়জুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের মো. মুর্শেদ রায়হান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের মো. জনি আলম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খলিল আহাম্মদ মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, লোকপ্রশাসন বিভাগের রশিদুল ইসলাম শেখ, রসায়ন বিভাগের মিহির লাল ভৌমিক, ইংরেজী বিভাগের মো. আবুল হায়াত, পদার্থবিজ্ঞান বিভাগের মো. কাউছার আহমেদ পাটওয়ারী, পরিসংখ্যান বিভাগের মো. ফরহাদ হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সাথী রানী কুন্ডু, আইন বিভাগের মু. আবু বকর সিদ্দিক (সোহেল), পরিসংখ্যান বিভাগের মুহাম্মদ মাহাবুব রহমান মানিক ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950