৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির শ্রদ্ধা

০৭ মার্চ ২০২১, ০৯:১০ PM

© টিডিসি ফটো

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকবৃন্দ। রবিবার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম। নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড.শামীমা বেগম, অবাসিক শিক্ষক প্রতিভা রানী কর্মকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। সবার মাঝে এ অমর ভাষণের চেতনা ছড়িয়ে পড়ুক।

নীল দলের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ভাষণই বাঙ্গালির মুক্তির পথকে প্রশস্ত করেছিলো। কালজয়ী এই ভাষণ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে আজীবন। বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করে দেশকে ভালোবাসতে এগিয়ে যেতে হবে।

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬