ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি ড. রাকিবা

০৬ মার্চ ২০২১, ০৫:১১ PM
অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন

অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম তাকে নিয়োগ দিয়েছেন।

শনিবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহা. আতাউর রহমান।

তিনি বলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাকিবা ইয়াসমিনকে ডেভেলমমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছেন ভিসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো সুযোগ সুবিধা পাবেন ।

এর আগে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close