বেরোবি ভিসির বিরুদ্ধে ফৌজদারী মামলার সুপারিশ

০৬ মার্চ ২০২১, ০৪:৩০ PM
ড. নাজমুল আহসান কলিমুল্লাহ

ড. নাজমুল আহসান কলিমুল্লাহ © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে নির্মাণকাজে দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি। ইউজিসির তদন্ত কমিটি তার বিরুদ্ধে ফৌজদারী মামলার সুপারিশ করেছে বলে জানা গেছে।

ইউজিসির তদন্ত কমিটির সদস্য ফেরদৌস জামান বলেন, ‘তার বিরুদ্ধে আমরা ফৌজদারী মামলারও সুপারিশ করেছি। তিনি একটি প্রকল্পের মোট তিনটি স্থাপনার নকশা নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে খরচ ১৩০ ভাগ বাড়িয়েছেন। আগের পরামর্শক বাদ দিয়ে নিজের ভাগ্নেকে প্রকল্পের পরামর্শক বানিয়েছেন। হেন কোনো নয়-ছয় নেই যা তিনি এই প্রকল্প নিয়ে করেননি। এখন প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।’

এই প্রকল্পের কাজ শুরু হয় চার বছর আগে । তার মধ্যে আছে ১০ তলা শেখ হাসিনা ছাত্রী হল, ড. ওয়াজেদ মিয়া গবেষণা প্রতিষ্ঠানের ১০ তলা ভবন, ‘স্বাধীনতা স্মারক’ নামে একটি শহীদ মিনার ও দুইটি ল্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কাজ উদ্বোধন করেছিলেন। ২০১৮ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তারপর উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ একনেকের কোনো অনুমোদন ছাড়াই নকশা পরিবর্তন ও পরামর্শক বাদ দিয়ে তার ভগ্নেকে পরামর্শক নিয়োগ করে কাজ চালান।

ফেরদৌস জামান আরো জানান, মূল প্রকল্প ছিল ৯৭ কোটি পঞ্চাশ লাখ টাকার। তিনি এটার ব্যয় বাড়িয়ে করেছেন ২১৩ কোটি টাকা। তবে প্রধান পরিবর্তন হলো টয়লেটের সংখ্যা বাড়িয়ে দুই গুণ করা। ফলে যা হয়েছে তাতে নির্মানের পর ভবন ধসে পড়তে পারতো বলে তদন্ত কমিটি মনে করে।

তদন্ত কমিটি সরেজমিন গিয়ে কাজের অবস্থা দেখে এই প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছে। তবে উপাচার্য অন্তত দু’বার তদন্ত কমিটির তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ আছে।

এদিকে নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে আরো ৪৫ অভিযোগের তদন্ত করতে ইউজিসির একটি তদন্ত দল আগামী ১৪ মার্চ বেরোবিতে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা এইসব অভিযোগ দিয়ে আসছি। আমাদের কাছে সব তথ্য-প্রমাণ আছে। আমাদের দেয়া ৪৫টি অভিযোগের তদন্ত করতে ১৪ মার্চ ইউজিসির একটি টিম আসবে বলে আমাদের চিঠি দিয়ে জানানো হয়েছে।’

উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিয়োগ, আপ্যায়ন ভাতা, বিশ্ববিদ্যালয়ের খরচে ঢাকায় থেকে সৈয়দপুর হয়ে রংপুর বিমানে আসা-যাওয়া করে ক্লাস নেয়া, বিপুল খরচে ঢাকায় সিন্ডিকেট বৈঠক করা, ঢাকায় লিয়াঁজো অফিস করা, বিশ্ববিদ্যালয়ের টাকায় নিজের জন্য চাল-ডাল কেনা, নতুন শিক্ষকদের নির্ধারিত ড্রেস তার দোকান থেকে কিনতে বাধ্য করা, কর্মচারি ও শিক্ষকদের নামে গাড়ির বিল তোলা, নিজের মা-সহ নিজের পছন্দমতো লোকজনকে নিয়োগ কমিটিতে রাখা, পছন্দের লোকজনকে নিয়োগ দেয়া, নিয়ম ভেঙে পছন্দের শিক্ষকদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান করা, বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে টাকা আত্মসাৎ, রংপুরে না থেকেও উপস্থিত দেখানো, ঢাকায় বসে অনলাইনে নিয়োগ পরীক্ষা নেয়া, তার পক্ষে কাজ করার জন্য অনৈতিক সুবিধা দিয়ে একটি গ্রুপ গঠন প্রভৃতি।

অভিযোগ উঠেছে, উপাচার্য চার বছরে ১৪৬০ দিনের মধ্যে রংপুরে উপস্থিত থেকে অফিস করেছেন মাত্র ১১৮ দিন। গত বছরে অফিস করেছেন মাত্র এক দিন। ঢাকায় অবস্থান করে তিনি তিন বছরে নানা ধরনের বিল নিয়েছেন ৪৫ লাখ টাকার। তিনি উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৩৯টি দায়িত্বে ছিলেন। এসব দায়িত্বের বিপরীতে আবার আলাদা আলাদা ভাতা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া অপ্যায়ন ভাতার নামে প্রচুর অর্থ তুলেছেন।

তবে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ‘শিক্ষামন্ত্রী উপচার্যদের বরারবই উপেক্ষা করেন। তিনি আস্কারা দিয়েই এসব কাজ করাচ্ছেন।’

তবে ফেরদৌস জামান বলেন, ‘আমরা স্বাধীনভাবে তদন্ত করেছি। কেউ আমাদের প্রভাবিত করেনি।’

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950