জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ জুলাই

০৫ মার্চ ২০২১, ১১:১৪ PM
ক্লাস

ক্লাস © ফাইল ফটো

আগামী ২৮ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন ফরম বিতরণ চলবে ৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত। এবারও এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি নেবে কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দুপুরে ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগামী ২৮ জুলাই থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।। অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এছাড়া ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১২ আগস্ট থেকে।

সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬
ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬