জবি অধ্যাপকের বই ‘বঙ্গবন্ধু-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’র মোড়ক উন্মোচন

০৫ মার্চ ২০২১, ০৫:১৪ PM
মোড়ক উন্মোচনে অতিথিবৃন্দ

মোড়ক উন্মোচনে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান (রহমান যশোরী) রচিত ‘বঙ্গবন্ধু-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে শত কবিতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নিজ কক্ষে উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নুরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ।

এ বিষয়ে ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ গ্রন্থের লেখক অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, মুলত বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই আমার এই গ্রন্থের লেখা শুরু। বঙ্গবন্ধুকে নিয়ে একশটি কবিতা নিয়েই আমার এই গ্রন্থ। বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলিকে কেন্দ্র করে আমার কবিতা গুলো লেখা, যা সাতটি পর্বে বিভক্ত।

তিনি আরো বলেন, আমার কবিতাগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নামও আছে যেহেতু তিনি বঙ্গবন্ধুর স্বপ্নবাস্তবায়নে কাজ করে চলেছেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close