জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৮ জুন

০৫ মার্চ ২০২১, ০৪:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ৮ জুন থেকে শুরু হবে। আগামী ২৮ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত ভর্তি আবেদন চলবে। অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এছাড়া ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১২ আগস্ট থেকে।

সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬