এবার বেরোবি ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

০৪ মার্চ ২০২১, ০৯:৪১ PM
ক্যাম্পাসে বেরোবি ছাত্রলীগের বিক্ষোভ

ক্যাম্পাসে বেরোবি ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

বঙ্গবন্ধু পরিষদের পর এবার শাখা ছাত্রলীগের পক্ষ থেকেও উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নাজমুল আহসান কলিমউল্লাহর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ শেষে এ ঘোষণা দেন শাখা ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার।

বেরোবি ছাত্রলীগ সভাপতি বলেন, উপাচার্যের পাগলামী দেখে আমরা অতিষ্ট হয়ে গেছি। তিনি শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাকে এই ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করলাম।

তিনি বলেন, উপাচার্য কলিমউল্লাহ দায়িত্ব পাওয়ার পর থেকেই তার উদ্ভট কর্মকাণ্ড আর পাগলামী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অতিষ্ট করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। এরকম পাগল ভিসি যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশটিকে নষ্ট করেছেন শিক্ষার্থীদের জীবন তিনি ধ্বংস করেছেন। আমরা আর তার পাগলামি দেখতে চাই না।

নাজমুল আহসান কলিমউল্লাহর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদে এদিন সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল আহবান করে শাখা ছাত্রলীগ। মিছিলটি পার্কের মোড় থেকে প্রশাসনিক ভবন হয়ে আবার পার্কের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা ঢাকতেই ঢাকায় সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার শাস্তি নিশ্চিত করা হোক।

এর আগে এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির প্রতিবেদন ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে নিয়ে মিথ্যাচার করায় উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির প্রতিবেদন ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে নিয়ে মিথ্যাচার করায় উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬