জবির ছাত্রী হলের প্রথম প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ

০৪ মার্চ ২০২১, ০৫:৫২ PM
অধ্যাপক ড. শামীমা বেগম ও ড. প্রতিভা রাণী

অধ্যাপক ড. শামীমা বেগম ও ড. প্রতিভা রাণী © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রথম প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে। অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে প্রভোস্ট ও আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। আদেশটি বৃহস্পতিবার থেকে কার্যকর হয়।

তারা দুজনেই আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। ড. শামীমা বেগম ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২০ সালে ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ উদ্বোধন করা হয়।

 

অফিস আদেশ
ট্যাগ: জবি
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close