ভিসি কলিমউল্লাহর অপসারণ, বিচার ও শাস্তি দাবি

০৪ মার্চ ২০২১, ০৯:১৩ AM

© ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত অপসরণ করে বিচার ও শাস্তি দাবি করেছে ‘অধিকার সুরক্ষা পরিষদ’। 

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ভিসিবিরোধী এই সংগঠনটির আহবায়ক প্রফেসর ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসি কলিমউল্লাহ একাডেমিক, প্রশাসনিক, আর্থিক অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে চলেছেন।

“সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তদন্তে ‘শেখ হাসিনা হল’সহ বিশেষ উন্নয়ন প্রকল্পে উপাচাযের্র দুর্নীতির প্রমাণ পেয়েছে। মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি এসব অপকর্মের কারণে ধ্বংসের প্রান্তে। এজন্য উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত অপসরণ করে বিচার ও শাস্তি দাবি করছি আমরা।”

‘শেখ হাসিনা হল’সহ বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রামাণিক বিরবণ ওই প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত ‘বিশেষ উন্নয়ন প্রকল্পে’ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্ত কমিটি। সরকারী ক্রয় প্রক্রিয়া লঙ্ঘনসহ অনৈতিক কর্মকান্ডের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।”

এদিকে, বেরোবির উন্নয়ন প্রকল্পে নিজের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

বুধবার (৩ মার্চ) বেরোবির সহকারী পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ) মো. এহতেশামুল হকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে বৃত্তি পেলেন ১৬০৬ জন, দেখুন তালিকা
  • ১৯ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকে, আবেদন ৩১ …
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অস্ত্র নাকি বিএনপির অন্তর্কোন্দলে, বিস্ফোরক…
  • ১৯ অক্টোবর ২০২৬
বাবর আজমের নতুন মাইলফলক
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়াজ মাহফিলে নাম না দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ
  • ১৯ অক্টোবর ২০২৬