জাককানইবি প্রেসক্লাবের নতুন কমিটি

০১ মার্চ ২০২১, ০৪:২৩ PM
জাককানইবি প্রেসক্লাবের নতুন কমিটি

জাককানইবি প্রেসক্লাবের নতুন কমিটি © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ‘দৈনিক আমার সংবাদ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুল্লাহ বেলালিকে (মারুফ) সভাপতি এবং ‘দৈনিক স্বদেশ প্রতিদিন’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বায়েজিদ হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (০১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচিত কমিটি প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. শেখ সুজন আলী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদসরা হলেন সহ-সভাপতি তিতলি দাস (বাংলাদেশ পোস্টে), যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আরেফীন (একুশে টিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান (ডিবিএন নিউজ), অর্থ সম্পাদক- মাস্তেফিজুর রহমান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুজ্জামান জিসান (দ্যা ডেইলি ক্যাম্পাস)।

সদস্য হিসেবে রয়েছেন- সরকার আব্দুল্লাহ তুহিন (দৈনিক অধিকার), নিহার সরকার অংকুর (দেশ রূপান্তর), ফজলুল হক পাভেল (আমাদের নতুন সময়), ওয়াহিদুল ইসলাম (জনকণ্ঠ), আশিকুর রহমান (সময়ের আলো), আজিজুল হাকিম পাভেল (দৈনিক সমাচার), আজিজুল ইসলাম (ফাস্টনিউজ), সাদিয়া আফরোজা ত্বন্নি (বাংলার রূপ), নবাব শওকত জাহান (এএনবি নিউজ)। এছাড়াও সংগঠনের সহযোগী সদস্য হিসেবে রয়েছেন তানভীর আহমেদ, শাকিল বাবু, রোকন বাপ্পী, শর্মিষ্ঠা ভট্টাচার্য্য এবং মো: ইমরান হোসেন।

প্রেসক্লাবের সাবেক কমিটির সভাপতি সরকার আবদুল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছন। নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ইরান যুদ্ধকে যেভাবে ধর্মীয় রূপে উপস্থাপন করছেন ট্রাম্প
  • ০৬ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলার খবর পাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬