মেসের রুমে একসঙ্গে অবস্থান করায় ইবির প্রেমিক যুগলের বিয়ে

০১ মার্চ ২০২১, ০২:৪১ PM

© প্রতীকি ছবি

মেসের একই রুমে অবস্থান করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত এক প্রেমিক যুগলের বিয়ে দেওয়া হয়েছে। রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উভয়ের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।

ছেলেটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও মেয়েটি ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসের একটি রুমে ওই প্রেমিক যুগল একসঙ্গে অবস্থান করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের আটকে রাখে। উভয় পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়।

পরে একইদিন বিকেল ৫টার দিকে ইবি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। বিয়েতে দেন মোহর হিসেবে তিন লাখ টাকা ধার্য করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। তবে বিয়েটা পারিবারিকভাবে হলে ভালো হতো।

বাংলাদেশের কাছে হারের পর ঘুরে দাঁড়াল নেপাল
  • ১৯ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদন আগামীকাল…
  • ১৯ অক্টোবর ২০২৬
হাসপাতালে ভর্তি হওয়া প্রকৃতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার প্রাথম…
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার যে কথা শুনে ব্যথিত ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে পেট্রোম্যাক্স এলপিজি, আবে…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ক্যান্সার চিকিৎসায় ব্যয় …
  • ১৯ অক্টোবর ২০২৬