মার্চের শুরুতে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জবি শিক্ষার্থীদের

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:০১ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জবিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জবিতে মানববন্ধন © টিডিসি ফটো

মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ জন্য সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি করেন তারা।

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব বলেন, সকল দাবি দাওয়া আদায়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেন। সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুগতেছে।

রাকিব বলেন, জবি শিক্ষার্থীদের সকল কিছুতে আন্দোলনে নামতে হয়, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম শুরুর দাবিতে মাঠে নামতে হয়েছে। শিক্ষকেরা তো ঘরে বসে তাদের বেতন পাচ্ছেন, তাই শিক্ষার্থীদের নিয়ে তাদের টেনশন নেই।

মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিম্মবিত্ত, গরীব শিক্ষার্থীদের বিষ দেন; আমরা বিষ খেয়ে মরে যাই। আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যত দ্রুত শেষ করব তত তাড়াতাড়ি বের হয়ে কিছুনা কিছু একটা করে পরিবারের পাশে দাঁড়াতে পারব।

ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬