জাতীয় বিশ্ববিদ্যালয় ফটক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৮ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচী বাতিল, অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে রেখে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি কার্যক্রম শুরু ৮ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা দাবি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়েল সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে এর প্রতিবাদে দেশেব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরুর নতুন ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950