খুবির সব পরীক্ষা স্থগিত, পাঠদান চলবে অনলাইনে

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪২ AM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) চলমান সকল ধরনের পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পূর্বের ন্যায় অনলাইনে সকল ডিসিপ্লিনের ক্লাসসমূহ যথারীতি চালু থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে ১৭ মে। এ ছাড়া শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে শিক্ষাকার্যক্রম আগামী ২৪ মে থেকে চালু হবে এ বিশ্ববিদ্যালয়ে।

এর আগে গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়। এর এক সপ্তাহ আগে ১৭ মে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল। এই সময়ের মধ্যে ১ লাখ ৩০ হাজার আবাসিক ছাত্রছাত্রীকে টিকা দেওয়ার কাজ শেষ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদেরও টিকা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ক্যাম্পাস খোলার আগে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই হলে উঠে গেছেন তাদের অবিলম্বে হল ত্যাগের আহ্বান জানান। তিনি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেন, ক্যাম্পাস খোলার এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিসিএসে আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হবে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬