কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা বাতিল

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

কৃষিবিদ ড. হুমায়ুন কবির জানান, ‘‘সরকারের সিদ্ধান্তের সাথে একমত রেখে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ২৪ মে সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান চালুর যে সরকারি সিদ্ধান্ত রয়েছে একাডেমিক কাউন্সিলের সভায় সে অনুসারে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।’’

সেইসাথে পূর্বের সিদ্ধান্ত অনুসারে চলমান অনলাইনে পাঠদান প্রক্রিয়া পূর্বের ন্যায় অব্যাহত থাকবে বলেও আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর আজ এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬